কোন জবের #ভাইবা তে, বাড়ি #ফরিদপুর শুনলেই
এখান থেকে প্রশ্ন হয়।
ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য।★ ফরিদপুর জেলা প্রতিষ্ঠা লাভ করে ১৮১৫ সালে।
★ ফরিদপুর জেলার পুরাতন নাম ছিল ফতেহাবাদ।
★ ফরিদপুর জেলার নামকরণ করা হয় বিখ্যাত সূফী সাধক শেখ ফরিদের নামানুসারে।
★ ফরিদপুর জেলার মোট আয়তন ২০৫২.৮৬ বর্গকিলোমিটার।
★ ফরিদপুর জেলায় মোট জনসংখ্যা ১৯,৮৮,৬৯৭ জন(আদমশুমারি২০১১)
★ ফরিদপুর জেলায় প্রতি বর্গকিলোমিটারে লোক বাস করে ৯৩২ জন।
★ ফরিদপুর জেলায় উপজেলা ৯ টি যথা- সদর, সদরপুর,মধুখালি, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা, নগরকান্দা, ভাঙ্গা, চরভদ্রাসন।
★ ফরিদপুর জেলায় পৌরসভা ৬ টি,ইউনিয়ন ৮১ টি ও গ্রাম ১৮৯৯ টি।
★ ফরিদপুর জেলার স্বাক্ষরতার হার ৪৯.০ % ও স্বাক্ষরতা আন্দোলনের নাম "আলোর পথে"
★ ফরিদপুর জেলার উল্লেখযোগ্যা নদনদী- পদ্না, মধুমতি, আড়িয়াল খা, কুমার।
★ ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় জন্মগ্রহণ করেন বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ।
★ ফরিদপুর জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোঃ আবু জাফর।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করে বিশিষ্ট চলচিত্র পরিচালক তারেক মাসুদ।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালী চলচ্চিত্রকার মৃণাল সেন।
★ আলাউদ্দিন হুসেন শাহের আমলে নির্মিত ঐতিহাসিক সাতৈর মসজিদ ফরিদপুর জেলায় অবস্থিত।
★ ফরিদপুর জেলা মুক্তিযুদ্ধের সময় ২ ও ৮ নং সেক্টরের অধীনে ছিল।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন পল্লী কবি জসীমউদ্দীন।
★ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত নওয়াব আবদুল লতিফ।
★ বাংলাদেশের একমাত্র নদী গবেষণা ইন্সটিটিউট ফরিদপুর জেলায় অবস্থিত।
-------------- হা বি ব , হা ও লা দা র


0 Comments